অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
সূচিপত্র: অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফরম
- অনলাইনে ভার্চুয়াল কার্ড কোথায় পাব এবং সুবিধা
- ইসলামী ব্যাংক একাউন্ট বা হিসাব কত প্রকার?? কি কি??
- ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা শুধু কি অনলাইন নাকি অফলাইন!
- ইসলামী ব্যাংকের জন্য প্রয়োজনীয় তথ্যাদি বা ডকুমেন্টস এবং ফি
- শেষ কথা ও লেখকের মতামত : অনলাইনে ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
নমিনি কে হবে? কেন দিবেন? কাকে বাচাই করবেন?
চলুন ছোটো করে একটু জেনে আসি। নমিনি হলো একাউন্ট এর মালিকের অবর্তমানে সে ঐ একাউন্টের দেখা শোনা, রক্ষণাবেক্ষণসহ টাকা উঠানো সকলরকাজ পরিচালনা করবেন। অর্থাৎ আপনার কি কিছু হয়ে যায়, তখন নমিনির আপনার একাউন্ট পরিচালনা করবেন বা আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা উঠাতে পারবেন। তাই এমন একজন মানুষকে নমিনি করবেন যে আপনার কাছের বা আপন কেউ। যেমন মা বাবা ভাই-বোন।
তাই আপনার কাছে যদি উপরোক্ত এতটুকু তথ্য থাকে তাহলে আপনি অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুসরন করে একটা একাউন্ট খুলতে পারবেন। তাই এই পোস্ট টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কোনো রকম তারাহুরো না করে মনোযোগ সহকারে সকল নিয়ম মেনে একাউন্ট খোলার প্রস্তুতি নিয়ে নিচের দেখানো ধাপ অনুসরণ করে একটা ইসলামী ব্যাংক একাউন্ট এর মালিক হয়ে যান। চলুন শুরু করা যাক।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
- Mobile Number (এখানে আপনার নাম্বার দিবেন)
- Set 6 digit Code (এটাতে ৬ সংখ্যার গোপন পিন দিবেন)
- National ID Front (ID কার্ডের সামনের অংশ)
- National ID Back (ID কার্ডের পিছনের অংশ)
- তারপর নিচে (Confirm Upload) বাটনে চাপ দিবেন।
নেক্সট (Next) এ ক্লিক করার পর আপনার একটি সেলফি (CellFin) অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এই পেজে আপনাকে কংগ্রাচুলেশনস জাননো হবে। কারন আপনি সফল ভাবে, সঠিক তথ্য দিয়ে একাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। তারপর ়আপনার পেজে (log in) বলে একটা অপশন দেখতে পারবেন। আপনি সেখানে ক্লিক করবেন। তারপর আপনাকে সেই প্রথম লগইন পেজে নিয়ে যাবে।
এই পেজে এতক্ষণ ধরে আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। সেই নাম্বার এবং আপনার দেওয়ার ৬ ডিজিটের পিনটি বসিয়ে লগইন করবেন। লগইন করার পর আপনাকে সেলফিন একাউন্ট এর অ্যাপস হোমপেজে নিয়ে যাবে। সেখানে সতর্কতামূলক একটি কথা লেখা থাকবে। যে আপনি আপনার নাম্বার পিন এবং কোড নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট খোলার বুঝতে পারছেন কাজ আমাদের হয়ে গেছে। এখন এই অ্যাপস এর ভিতরে থাকা নির্দিষ্ট অপশন থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলব।
বিকাশের মতো আমার একটা একাউন্ট খুললাম।এখন আমরা আসল একাউন্ট খুলবো।চলুন তাহলে আমরা ইসলামি ব্যাংক একাউন্ট খোলার পরবর্তী ধাপটি সম্পূর্ণ করে আসি।এপসের হোম পেজে থাকা "open A/C" ক্লিক করব। এখান থেকেই মূলত আমরা ইসলামী ব্যাংকে বাকি কাজ সম্পন্ন করব।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফরম
open a/c ক্লিক করে ঢোকার পর পরবর্তী পেজে, CellFin একাউন্ট খোলার সময় যে ৬ সংখ্যার পিনটি ছিল, সেই ছয় সংখ্যা পিনটি, ভেরিফাইয়ের জন্য আবার দিতে হবে। পিনটি সঠিক বানানোর পর সাবানের ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর, পরবর্তী পেজে আপনাকে অনেক ইনফরমেশন দিতে বলবে। সকল ইনফরমেশন আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী, মিল রেখে দিতে হবে। যেমনঃ প্রথমে থাকবে (Select Branch) আপনি বর্তমানে কোন জেলার, কোন থানার মধ্যে আছেন এবং সেখানে ইসলামি ব্যাংকের কোন শাখা আছে সেটা সিলেক্ট করতে হবে। তারপর (Father Name) এবং (Mother Name) আপনার nid এর সাথে মিল রেখে লিখবেন। পরের অপশন (marital status) আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখবেন।বেশির ভাগ সময় অবিবাহিত (Un-Married) সিলেক্ট করা থাকে। তারপর আপনার মাসের ইনকাম যোগ করবেন (Monthly Income) এক মাসে কতটা আয় করেন। তারপর (Source of Fund) আপনার ইসলামী ব্যাংক একাউন্ট এ যে টাকা যুক্ত হবে বা আপনি জমা করবেন সেই টাকা কোথা থেকে আসছে এমন একটা ঊৎসের নাম নির্বাচন করতে হবে। সর্বশেষ (Select Profession) আপনি কোন পেশায় আসেন সেটা সিলেক্ট করবেন। Submit বাটনে চাপ দিবেন।
এখন আসি (Present Address) সেকশনে, এখানে প্রথম বক্সে আপনার (Location-House/Flat/Road) আপনি যেখান থেকে একাউন্ট খুলছেন সেখানে রোড, ফ্লাট নাম্বার সহ বাড়ির নাম্বার যোগ করতে হবে। পরের বক্সে (Select District) আপনার বর্তমান একাউন্ট খোলা অবস্থা যে জেলাই অবস্থা করছেন সেই জেলার নাম। পরের বক্সে আপনি যে থানার আন্ডারে আছেন সেটা সিলেক্ট করবেন। সবার শেষে (Post Code) এখানে আপনার অবস্থারক জায়গার পোস্ট কোড দিবেন। তারপর নেক্সট (Next) বাটনে ক্লিক করবেন।
নেক্সট (Next) বাটনে ক্লিক করার পর, পরবর্তী পেজে দেখবেন, গত পেজে দেওয়া আপনার সকল ইনফর্মেশন দেখা যাচ্ছে। আপনি আপনার দেওয়া ইনফরমেশন গুলো আর একবার ভালো করে দেখে নিবেন। যদি সব ঠিক থাকে তাহলে নিচে (Confirm) বাটনে ক্লিক করবেন।
পরবর্তীতে পেজে আপনাকে বিভিন্ন ধরনের একাউন্টের প্রকারভেদ দেখাবে। এখান থেকে আপনার বেছে নিতে হবে। আপনার কি ধরনের অ্যাকাউন্ট হবে। আমরা সচরাচর চাই, এমন একটা একাউন্ট হবে, যেটাই আমি এখন মন চায় টাকা রাখবো, আবার যখন মন চায় টাকা তুলব। এরকম একাউন্টে আমরা বেশি চাই। আপনিও যদি এরকম অ্যাকাউন্ট খুলতে চান। তাহলে প্রথম যে অপশনটি আছে (Mudaraba Savings Account) MSA এটা Select অপশনে ক্লিক করব।
পরবর্তীতে যে একাউন্টের জন্য, আপনার নমিনির ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে, নমিনির নাম, বাবার নাম, মাতার নাম, জাতীয় পরিচয় পত্রের নাম্বার, নমিনের সাথে আপনার সম্পর্ক কি সেটা যোগ করবেন। তারপর পর্যায়ক্রমে নমিনি কোথায় থাকে, যেমন তার বাসা বাড়ির ফ্ল্যাট রোডের নাম্বার লোকেশন, জেলা লোকেশন, থানার লোকেশন এবং পোস্ট কোড, পর্যায়ক্রমে যোগ করবেন। সবার শেষে দুইটা ছবি আপলোড করার অপশন থাকবে। প্রথম অংশে নমিনির জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি আপলোড করবেন। দ্বিতীয় অংশে নামে তো ভালো একটা ছবি মুখ বোঝা যায় এমন ছবি ক্যামেরার দিকে তাকিয়ে আছে এমন একটা ছবি আপলোড করে (Next) বাটনে ক্লিক করবেন।
পরবর্তী পেজে দেখবেন সবুজ কালারের ঠিক চিহ্ন আসবে। এবং আপনার ব্যাংক একাউন্ট সকাল সন্ধ্যা খোলা হয়ে যাবে। কনফার্মেশন এর জন্য লেখা থাকবে (Bank Account Opened Successfully) এবং আপনার একাউন্ট নাম্বার ও আপনার একাউন্ট এর ধরন দেওয়া থাকবে।এখন আপনি আপনার ব্যাংক একাউন্টে টাকা রাখতে পারবে এবং টাকা সেভিংস করে যখন তখন আপনি টাকা তুলতে পারবেন। এভাবে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরন করে খুব সহজেই আমরা ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারি।
বাইরে কোন ব্রাঞ্চে না গিয়ে, ঘরে বসে খুব সহজে, অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার মূল্যবান সময়কে বাঁচিয়ে অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একাউন্টে নির্দ্বিধায় খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট আপনি যেকোনো জায়গায় ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারবেন। ভার্চুয়ালি এই অ্যাকাউন্ট নাম্বার বা ভার্চুয়াল কার্ড দিয়ে যে কোন কিছু পেমেন্ট করতে পারবেন। দেশ বিদেশ সব জায়গায় এই কার্ড ভার্চুয়ালি ব্যবহার করতে পারবেন। কিন্তু ফিজিক্যাল কার্ডের জন্য আপনাকে ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে।
অনলাইনে ভার্চুয়াল কার্ড কোথায় পাব এবং সুবিধা
আপনি যদি সফলভাবে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে সফল হন। তাহলে সেলফিন অ্যাপ এ লগইন করে। কার্ড অপশনে একটি ভার্চুয়াল কার্ড পাবেন। যেটা দিয়ে আপনি অনলাইন যাবতীয় সকল কাজ করতে পারবেন। বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পেমেন্ট। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে পেমেন্ট। ইন্টারন্যাশনাল ডলার পেমেন্ট। ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং সহ সকল অনলাইন কাজ এই ভার্চুয়াল কার্ড দিয়ে করতে পারবেন। প্লে স্টোর থেকে গেম কেনা, ইউটিউবে রানসহ, সকল কিছু এই কার্ড দিয়ে করতে পারবেন।
এই কার্ড দিয়ে শুধুমাত্র আপনি অনলাইনের কার্যক্রম করতে পারবেন। অফনাইনে কোনো কাজ করতে পারবে না। ATM থেকে টাকা তুলতে হবে আপনাকে, আপনার স্ব ব্রাঞ্চ এ গিয়ে ফিজিকাল কারড সংগ্রহ করতে হবে। সে ক্ষেত্রে আপনার কিছু চার্জ প্রযোজ্য হতে পারে। তাছাড়া আপনি অফনাইনে কার্ড ব্যবহার করতে পারবেন না।
ইসলামী ব্যাংক একাউন্ট বা হিসাব কত প্রকার?? কি কি??
বিভিন্ন ক্যাটাগরি, ব্যবসায়িক ধরন, ছোটো বড় প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে ইসলামী ব্যাংক ডিপোজিট ও হিসাব বা অ্যাকাউন্ট কে দুই ভাগে ভাগ করা হয়। যেমনঃ
- ডিপোজিট প্রোডাক্টস (deposit products)
- সেভিংস অ্যাকাউন্টস (savings accounts)
ডিপোজিটের সাথে, অত বেশি পরিচিত না হলেও, সেভিংস অ্যাকাউন্টের সাথে আমরা, বেশ পরিচিত। ডিপোজিট অপশনটা মূলত, বড় বড় ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান এরকম জাতীয় ক্যাটাগরির মধ্যে পড়ে। সেভিংস একাউন্টস এর ক্ষেত্রে এটা সকল ক্যাটাগরিতে পড়ে এবং সর্বজনীন ব্যবহার এর মধ্যে পড়ে। সেভিংস অ্যাকাউন্টস মূলত ডিপোজিট প্রোডাক্টসের এর একটি অংশ। সেভিংস অ্যাকাউন্টস এর কয়েকটি প্রকার ভেদ আছে। যেমন:
- Mudaraba Savings Accounts (মুদারাবা সেভিংস একাউন্ট) MSA : এটা মুলত সর্বসাধারণ সঞ্চয়ী হিসাব। এটাতে সাধারন মানুষের জমানো টাকার ওপর শরিয়াহ সম্মত মুনাফা বা লাভ দেওয়া হয়।
- Students Mudaraba Savings Accounts (স্টুডেন্ট মুদারাবা সেভিংস একাউন্ট) SMSA : ছাত্র-ছাত্রীদের জন্য মুদারাবা সঞ্চয়ী হিসাব। ছাত্র-ছাত্রীদের সঞ্চয়ী করে গড়ে তুলতে এবং তাদের পড়াশোনা যাবতীয় খরচ যোগাতে এই হিসাব বা অ্যাকাউন্ট করা হয়।
- Mudaraba Farmer Savings Account ( মুদারাবা ফার্মাস সেভিংস একাউন্টস) MFSA : এটা মুলত কৃষকদের সঞ্চয়ী হিসাব। কৃষকদের কৃষিকাজে সহায়তা সহ সকল কাজ পরিচালনা করতে এবং সেই সাথে সঞ্চয়ী হিসেবে গড়ে তুলতে, এই একাউন্ট করা হয়ে থাকে।
- Mudaraba Industrial Employees Savings Accounts ( মুদারাবা ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়িস সেটিংস অ্যাকাউন্টস) MIESA : এটা হলো শিল্প কারখানার কর্মীদের সঞ্চয়ী হিসাব।
- Mudaraba School Students Savings Accounts (মুদারাবা স্কুল স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টস) : স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ী হিসাব। ছোটো থেকেই তাদের সঞ্চয়ী করে তোলার হিসাব।
- এখন আপনি সিদ্ধান্ত নিন আপনার জন্য কোনটি সহজ এবং পারফেক্ট হবে। তারপর এই ব্লকে লেখা অনলাইনে ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুসরন করে একটা অ্যাকাউন্ট সফল ভাবে রান করান।
ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা শুধু কি অনলাইন নাকি অফলাইন!
ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য অফলাইন এবং অনলাইন দুইটা পদ্ধতিই আছে। আপনার যেভাবে সুবিধা হয় সে ভাবে একাউন্ট করতে পারবেন। অনলাইন এবং অফলাইনে দুই ভাবেই আপনি একাউন্ট করতে পারবেন।অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুসরন করলে আপনি মাত্র ৮-১০ মিনিটের মধ্যেই খুব সহজে ধরে বসেই একটা ইসলামী ব্যাংক একাউন্ট করতে পারবেন।আপনি যদি অনলাইনে ইকটি ইসলামি ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে, উপরে ব্লগে দেওয়া ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম টা অনুসরন করা আপনার জন্য খুবই উপকারী হবে।
আবার আপনি যদি অফলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংকের করতে চান, তাহলে আপনার জেলার বা আপনার থানার আন্ডারে ইসলামি ব্যাংকের যে শাখা আছে সেখানে স্বশরীরে উপস্থিত হয়ে, প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে আপনি একাউন্ট করতে পারেন।একাউন্ট খোলার জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার হয়। সে গুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করব।
ইসলামী ব্যাংকের জন্য প্রয়োজনীয় তথ্যাদি বা ডকুমেন্টস এবং ফি
আমরা যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাচ্ছি।একাউন্ট করতে কি কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে এবং কোন রেস্ট্রিকশন আছে কিনা, বয়স ভেদে এলাকা ভেদে ব্রাঞ্চ ভেদে, সে সকল বিষয়গুলো আমরা এখন ডিটেলসে জানবো। অথেন্টিক তথ্যগুলো শেয়ার করছি। ইসলামী ব্যাংকে একাউন্ট করতে গেলে যে প্রয়োজনীয় কাগজপত্র গুলো প্রয়োজন। যেমনঃ
- সেভিংস একাউন্ট খোলার জন্য,
- সে ক্ষেত্রে আপনার দুই কপি ছবি।
- আপনার এন আই ডি (NID) কার্ডের ফটোকপি।
- যাকে আপনি নমিনি হিসেবে দিবেন,
- তার এক কপি ছবি।
- এনআইডি কার্ডের ফটোকপি।
বাসার ইউটিলিটি বিলের, পানি, বিদ্যুৎ গ্যাস যে কোন একটা বিলের ফটোকপি। ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজের হবে। এখন খোলার জন্য ফি যে বিষয়টা, আসলে অ্যাকাউন্ট খুলতে কোন টাকা লাগে না, তবে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যালেন্সে ৫০০ টাকা জমা রাখা জরুরী, যেটা আমার নিজের একাউন্টে থাকবে। কিন্তু সেই ৫০০ টাকা আপনাকে যে ব্রাঞ্চে যে একাউন্ট খুলবেন সেই ব্রাঞ্চের একাউন্টেন্টের হাতে জমা দিতে হবে। তাই অ্যাকাউন্ট খোলার সময় ৫০০ টাকা নিয়ে যাওয়া জরুরি। আপনি যেকোনো ব্রাঞ্চে শহর অথবা গ্রামে সেটা মেইন ব্রাঞ্চ, শাখা অথবা এজেন্ট আউটলেট, যেকোনো জায়গায় আপনি একাউন্ট খুলতে গেলে উপরোক্ত নির্ধারিত কাগজপত্র এবং সিতাই লাগবে এক্সট্রা কোন কিছু লাগবে না। যদি এমন হয় আন্ডার এইজ অর্থাৎ আপনার ১৮ বছর পূর্ণ হয়নি, তাহলে আপনি একাউন্ট করতে পারবেন, সে ক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট একাউন্ট করতে হবে। যেটা পরিচালিত হবে আপনার পিতা এবং মাতার সাহায্যে।
শেষ কথা ও লেখকের মতামত : অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
আপনি যদি কোনো রকম ঝামেলামুক্ত সহজ একটা নিয়ম খুজেন এবং ঘরে বসে রিলাক্সের সাথে নিজের একটা ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চান, তাহলে আমাদের পোস্ট এ দেওয়া অনলাইনে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পুর্ন মনোযোগ সহকারে পড়তে পারেন। এটাই হতে পারে আপনার কোনো ভুল তথ্য বা কোনো প্যারাময় একাউন্ট খোলার একমাত্র অপশন। কারন এটা আমি নিজে করেছি কোনো রকম ঝামেলা ছাড়া সম্পুর্ন কয়েক মিনিটেই আমি একাউন্ট করতে সক্ষম হয়েছি। আমার দেওয়া প্রয়োজনীয় সকল ডাটা বা সকল ডকুমেন্টস নিয়ে যদি আপনি আপনার ফোন নিয়ে একাউন্ট করতে বসে যান তাহলে মাত্র ৮-১০ মিনিট এর মধ্যে আপনি ইসলামী ব্যাংকের থেকে একটা কংগ্রাচুলেশনের মতো মেসেজ পেতে পারেন।
কারন আমি যখন করেছি কখন কোনটা কিভাবে লাগবে কোথায় দিতে হবে সব সুন্দর করে নোট করে আমি আমার ব্লগ পোস্টে উল্লেখ করেছি। যাতে আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়া আপনি আপনার একটি অ্যাকাউন্ট করতে পারেন। আমার পরামর্শ আপনি যদি আমার ব্লগ পোস্টটি পরে একটা অ্যাকাউন্ট করতে চেষ্টা করেন আশা করি কোনো রকম সমস্যা ছাড়া আপনার মুল্যবান সময় বাচিয়ে স্বল্প সময় দিয়ে একটি অ্যাকাউন্ট আপনি করতে পারবেন, আমার পূর্ণ বিশ্বাস।
আপনার একাউন্ট খোলার সুবিধার জন্য আমি সম্পুর্ন প্রসেস নিজে করে স্ক্রিনশট শেয়ার করে আপনাকে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি। আপনি যদি আমার এই পোস্টটি পরে কোনো রকম ঝামেলা মুক্ত ভাবে এই অ্যাকাউন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে আপনার মুল্যবান মন্তব্য করে জানাবে। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।




















টপিকহাব ডিজিটালের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url